বিএনপি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৫:১৮আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:১০

বিএনপি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ’৭১-এ রাজাকার গোলাম আজমের গণহত্যা আর ২০০১ সালে তারেক রহমানের গণহত্যা দুইটা প্রায় একই রকম। ’৭১-এ গণহত্যার জন্য যদি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে—সেজন্য বাংলাদেশে তাদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকার কথা নয়।'

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

মাহবুব-উল আলম হানিফ বলেন, 'বাংলাদেশে ’৭১-এ রাজাকার প্রধান গোলাম আজমের নেতৃত্বে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, তারপর আমরা দেখলাম ’৭৫-এর হত্যাযজ্ঞ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে গণহত্যা হয়েছে। আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা তার মধ্যে অন্যতম।'

তিনি আরও বলেন, 'আমরা চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের রায় দ্রুত কার্যকর করার মধ্য দিয়ে এ জাতিকে কলঙ্কমুক্ত করতে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনও মানুষকে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে না হয়, সেটার জন্য এই রায় দ্রুত কার্যকর হওয়া জরুরি।'

তিনি বলেন, 'দেশের মানুষকে অনুরোধ করবো—যে দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটাতে পারে সেই দলকে নিয়ে রাজনীতি করার কোনও নৈতিক অধিকার থাকতে পারে কিনা—তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন আছে।'

মাহবুব-উল আলম হানিফ বলেন, 'আমি আহ্বান জানাবো—দেশের জনগণকে যারা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, যারা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়—এ ধরনের রাজনৈতিক দলকে যত দ্রুত রাজনীতি থেকে বিতাড়ন করা যায়, তাদের যত রাজনৈতিকভাবে একঘরে করে দেওয়া যাবে—তত দেশ ও জাতির মঙ্গল হবে। আজকে আইভী রহমানের এই শাহাদাতবার্ষিকীতে এইটাই হোক আমাদের অঙ্গীকার।'

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন,  এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছিল ১৫ আগস্ট। যারা শুরু করেছিল—সেই খুনি চক্র পরে বিএনপি গঠন করে।

তিনি আরও বলেন, 'আজকে খালেদা জিয়া তার সো-কল্ড বন্দিজীবন পালন করছেন, যাপন না। সেটা সারা পৃথিবীর কাছে পরিষ্কার।'

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের