বিএনপির মানবতাহীন রাজনীতি পরাভূত হবে: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২২, ১৫:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬:৫২

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির মানবতাহীন পৈশাচিক উল্লাসের যে রাজনীতি—সেই রাজনীতি পরাভূত হবে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভী রহমানরা জীবন দিয়ে আওয়ামী লীগের যে ধারা প্রতিষ্ঠিত করেছেন, সেই ধারা অব্যাহত থাকবে।

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।

মতিয়া চৌধুরী বলেছেন,  ১৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে সংসদে বেগম জিয়া পরিহাস করে বলেছিলেন, উনাকে (শেখ হাসিনা) মারতে যাবে কে? উনি তো ভ্যানিটি ব্যাগে পটকা নিয়ে নাটক করতে গিয়েছিলেন। কোনরকম মানবিকতা, লজ্জাবোধ নাই। চিকিৎসকরা সেদিন হাসপাতাল ছেড়ে চলে গিয়েছিল। এমনভাবে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আহতরা বা মৃত্যুমুখে পতিতরা চিকিৎসাসেবাও যেন না পায়।

তিনি বলেন, 'কোকো মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী হাওয়া ভবনে গিয়েছিলেন, কিন্তু সেখানেও গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ছোট কেঁচি গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু সেটাও খুলে নাই। তিনি মানবিক কারণে সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন। কিন্তু প্রত্যুত্তরে বিএনপি যে কাজটি করেছিল সেটি ছিল অমানবিক, অমানুষিক ও পৈশাচিক। তাদের যে মানবিকতা, মনুষ্যত্ব বলে কিছু নাই তা তারা প্রমাণ করেছে।'

সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু একটা গান প্রায়ই গুন গুন করে গাইতেন 'মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়'। এই শিক্ষাটা আমাদের প্রধানমন্ত্রী তার পিতার কাছ থেকে পেয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি এই শিক্ষাটা মনে রাখেন। আজ যারা দানবের তরে এই পৃথিবীটা তৈরি করতে চায় এবং লুটপাট, ধ্বংসযজ্ঞ করতে চায় তারা হলো বিএনপি। এই পৃথিবী কয়েকটা বিশ্বযুদ্ধ দেখেছে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে মানবের তরেই এই পৃথিবী।'

মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির যে চক্রান্ত, মানবতাহীন পৈশাচিক উল্লাসের যে রাজনীতি সেই রাজনীতি পরাভূত হবেই হবে এবং আইভী রহমানরা জীবন দিয়ে আওয়ামী লীগের যে ধারা প্রতিষ্ঠিত করেছে সেই ধারা অব্যাহত থাকবে।’

রাবেয়া-হামিদ মেমোরিয়াল ফাউন্ডেশনর সভাপতি লায়ন মশিউর আহমেদর সভাপতিত্ব আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অন্যরা।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের