আবারও দেশের মানুষ শেখ হাসিনাকে নির্বাচিত করবে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ১৭:১৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৭:৪৫

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমরা সবসময়ই রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতকে পরাজিত করেছি, সামনের নির্বাচনেও পরাজিত করবো। তিনি বলেন, ‘আবারও এ দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ গণ আজাদী লীগ এই সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং আবারও দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আবারও ১৪ দলীয় সরকার এ দেশে প্রতিষ্ঠিত হবে।’

আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য যা যা করণীয়, তা করে যাচ্ছেন। তাদের অধিকার আদায়, উন্নয়নের স্বার্থ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সব কাজই আস্তে আস্তে শেষ করে যাচ্ছেন। সেজন্যই বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধীদের তাকে কোনোদিন সহ্য হয়নি। এ কারণেই তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। মানুষের অসীম দোয়ায় সেদিন আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন।’

তিনি বলেন, ‘২০০৪ সালে যারা গ্রেনেড হামলার মতো নিকৃষ্ট কাজ করলো, হত্যাযজ্ঞ চালালো, এরাও এখন মানবতার কথা বলে। আবার রাজনীতিও করছে তারা। তাদের মূল লক্ষ্য হচ্ছে— সরকারকে উৎখাত করা। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তারা যে আশা পূরণ করতে চেয়েছিল, তা তারা পূরণ করতে পারছে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বিএনপি নালিশি দল উল্লেখ করে মায়া বলেন, ‘বিএনপি দলটা হলো নালিশি দল। যারা সকাল- বিকাল শুধু পায়ে ধরে, আর ষড়যন্ত্র করে। মিথ্যা, ষড়যন্ত্র আর নালিশ হলো তাদের মূল কাজ। জনগণের কাছে তারা যায় না। তারা পল্টন ও নয়াপল্টন দুই জায়গায় বসে একই বক্তব্য দিতে থাকে। বলতে থাকে, আওয়ামী লীগের ধ্বংস করতে হবে। এছাড়া আর কোনও কথা তারা জানে না।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী