সংসদ চত্বরে সাজেদা চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪

বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর জাতীয় সংসদের এলডি হল চত্বরে সংসদ উপনেতার কুলখানি অনুষ্ঠিত হয়।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘শোকাবহ এক পরিবেশে এখানে আমরা সবাই মিলিত হয়েছি। আমাদের পরম অভিভাবক, জাতির অভিভাবক সৈয়দা সাজেদা চৌধুরীকে আমরা হারিয়েছি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একত্রিত হয়েছি।’

তিনি বলেন, ‘অনেক বিশেষণে তাকে আমরা বিশেষায়িত করতে পারি। তিনি সারা জীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল ছিলেন। আদর্শে তার এই অবিচল মনোভাব প্রজন্ম থেকে প্রজন্মে অনুসরণ যোগ্য। আমাদের যাদের বয়স কম, আমরাও তার সান্নিধ্য পেয়েছি, এজন্য নিজেদের ধন্য মনে করি। ৭৫ পরবর্তী দুঃসময়, ১/১১ এর সময়ে তিনি যে ভূমিকা রেখেছেন তা স্মরণীয়।’

স্পিকার বলেন, ‘গণতান্ত্রিক সব আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাজেদা চৌধুরীর আদর্শ, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগীর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সুদীর্ঘ পথচলা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন সাজেদা চৌধুরী।

পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন সাজেদা। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর তার সঙ্গেও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৬ থেকে ১৯৯২ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর ১৯৯২ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলিতে ছিলেন।

কুলখানি ও দোয়া অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর ছেলে সাহাব আকবর চৌধুরী লাবু বলেন, ‘মা আমাদের শিখিয়েছিলেন, আওয়ামী লীগ আমাদের পরিবার।  মা আজ  নেই। তার আদর্শ আমাদের রক্তে।’

অনুষ্ঠানে প্রয়াত সংসদ উপনেতার ছেলে আয়মান আকবর চৌধুরী,  সাজেদ আকবর চৌধুরী ও মেয়ে শামা রহমান বক্তব্য রাখেন।

কুলখানিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, আওয়ামী লীগে বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ফরিদপুরে সাজেদা চৌধুরীর নির্বাচনি এলাকার মানুষজন অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী