স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনে দলীয় ফরম বিতরণ করছে আ.লীগ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

বেশ কয়েকটি উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিতরণ করছে আওয়ামী লীগ। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২ পর্যন্ত দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমাদান চলবে বলে রবিবার (২৫ সেপ্টেম্বর) দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রাম জেলার রৌমারী ও চিলমারী উপজেলা, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা, চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, দিনাজপুর জেলার পার্বতীপুর পৌরসভা, সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভা, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভা ও জামালপুর জেলার হাজরাবাড়ী পৌরসভার সাধারণ নির্বাচন এবং ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ও উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর,  প্রার্থিতা বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ