স্থানীয় সরকার নির্বাচনে ৪০ প্রার্থী চূড়ান্ত করলো আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ২১:২৮আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ২১:৪১

দেশের সাতটি উপজেলা, চারটি পৌরসভা ও ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এ সময় ফরিদপুর-২ আসনের উপনির্বাচনেও দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে শাহদাব আকবরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে রৌমারী উপজেলায় মো. রেজাউল ইসলাম, চিলমারীতে মো. সোলায়মান আলী সরকার, খোকসায় মো. বাবুল আখতার, নেত্রকোনা সদরে মো. আতাউর রহমান, ওসমানীনগরে মো. শামীম আহমদ, জগন্নাথপুরে মো. আকমল হোসেন ও কর্ণফুলীতে ফারুক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন বোর্ডের যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় মো. আমজাদ হোসেন, জামালপুরের হাজরাবাড়ী পৌরসভায় সামছুজ্জামান, সিলেটের বিশ্বনাথ পৌরসভায় ফারুক আহমদ এবং চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় মো.  ইসমাইল হোসেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে এসএম আশরাফুল হক (মিঠু), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে মো. বোরহান উদ্দীন ফকির ও তুলসীগঙ্গা ইউনিয়নে মো. বজলুর রহমান খান।

বগুড়া জেলার শাহাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. ইনছান আলী, কুষ্টিয়া জেলার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে মহ. শাহজাহান আলি ও কাঞ্চনপুর ইউনিয়নে মো. একরামুল হক, মিরপুর উপজেলার চিথলিয়া ইউপিতে মো. এনামুল হক বাবলু ও ধুবইল ইউপিতে মো. মাহাবুর রহমান মনোনয়ন পেয়েছেন।

যশোর জেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নে মো. শাহারুল ইসলাম, বাগেরহাট জেলার সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নে রবিউল ইসলাম ফারাজী ও মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নে এস এম সাইকুল আলম, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে গাজী সাহাগীর হোসেন ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউপিতে শাহেদুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে মো. আসাদুজ্জামান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউপিতে গোলজার হোসেন, ঢাকা জেলার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়নে আইয়ূব আলী ও সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন মনোনয়ন পেয়েছেন।

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে মো. মনিরুল হক মিঠু, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম ও ফুলকোচা ইউনিয়নে মো. মামুনুর রশিদ, নেত্রকোনা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মোহাম্মদ মোছলেহ উদ্দিন ভুঞা মনোনয়ন পেয়েছেন।

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট ইউপিতে সুভাষ চন্দ্র পাল, পূর্ব জাফলং ইউপিতে মো. রফিকুল ইসলাম ও মধ্য জাফলং ইউনিয়নে ফারুক হোসেন মনোনয়ন পেয়েছেন।

 

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে