জার্মান আ.লীগের সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক মোবারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৯:০১আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯:০৩

আওয়ামী লীগ জার্মান শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর হক খান ও মোবারক আলী ভূঁইয়া। রবিবার (১৬ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত জার্মান শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।

সম্মেলনে ইউরোপ ও জার্মানির বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ  করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল হক। দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাবু জাফর স্বপন। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ও সেলিম ভুইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ,আদর্শিক, ত্যাগী ও নিবেদিত কর্মীরা দলীয় পদে আসীন হবেন। দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্ব সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকূল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবেন।’

প্রধান বক্তা হিসেবে যুক্ত হয়ে সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রহমান প্রবাসী দলের নেতাকর্মীদের প্রশংসা করেন ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘বিএনপি জামায়াতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে, জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন— আনোয়ারুল কবির, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, প্রফেসর শরিফুল ইসলাম, হাসনাত মিয়া ,আব্দুল মালেক, এম এ লিঙ্কন মোল্লা, নুরুল আমীন লিপু, সুনাম উদ্দিন খালেক, মুরাদ খান, মো. শহীদ, মায়েদুল ইসলাম তালুকদার, মাসুদুর রহমান মাসুদ, রানা বখতিয়ার, সামি দাস, কামাল ভূইয়া, কাজী মওদুদ রংকু, খালেকউজ্জামান, আলমগীর আলী আলম, মুরার মাহামুদ বেপারী, সূর্য কান্ত ঘোষ, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, মো. কুদ্দুস আলী, পিয়েল আহমেদ, কামাল বেপারী, শাহআলম, খান সাবরা, শেখ রেদোয়ান, বদিউজ্জান, বেলাল, মুসা, আউয়াল খানসহ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এস এম লুৎফর ও সেজুতী।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের