‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে পথ দেখাবে আ.লীগের আন্তর্জাতিক সম্মেলন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১১:৫৮আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১২:০১

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। এটি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ এবং শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে পথ দেখাবে বলে মনে করেন দলটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র কাউন্সিল হলে সম্মেলনের প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। এ সময় অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, পেপার ও পোস্টার ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বক্তাদের সমন্বয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচার, জার্নাল ও আর্কাইভ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

আবদুস সবুর বলেন, সম্ভাবনাময় প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্মেলনে পেশাদার বিজ্ঞানী, প্রকৌশলী, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন যা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ এবং শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রেও পথ দেখাবে।

তিনি আরও বলেন, সম্মেলনে আমন্ত্রিত ও নির্বাচিত পেপারগুলো জার্নালে প্রকাশ করা হবে। এছাড়াও কনফারেন্সে বেস্ট পেপার ও বেস্ট পোস্টার এওয়ার্ড প্রদান করা হবে। যারা সশরীরে কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবেন না, তাদের জন্য দু'দিনব্যাপী কনফারেন্সের সবগুলো সেশন লাইভ করা হবে।

উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যদের পাশাপাশি বিশেষ আমন্ত্রণে প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাকির হোসেন, আইইইই'র উইম্যান ইঞ্জিনিয়ারিং এর চেয়ার ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের ড. মিজানুর রহমান, ড. মাহফুজুল ইসলাম, ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ, ড. মাফিজুর রহমান, আইইউটি'র ড. আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুস্তাফিজুর রহমান ও শামশাদ নওরিন, ইউআইইউ'র ড. মুজাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তিবিদ সুফি, আইইবি'র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল হক মঞ্জু, এজিএস রনক, ঢাকা কেন্দ্রের সম্পাদক কাজী খায়রুল বাশার, চট্টগ্রাম কেন্দ্রের সাদেক মো. চৌধুরী, আইনজীবী জীবন আহমেদ প্রমুখ।

সভায় জানানো হয়, সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইইইই'র ইতিহাসের প্রথম বাঙালি প্রেসিডেন্ট ড. সাইফুর রহমান, বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার এবং থাইল্যান্ডের এআইটি'র বঙ্গবন্ধু চেয়ার ড. জয়শ্রী রায় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এপর্যন্ত ৬৪৮টি পেপার ও পোস্টার জমা পড়েছে। এর মধ্যে আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শতাধিক পেপার জমা দিয়েছেন।

প্রসঙ্গত, চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। 'উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব' শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলনটি আগামী ৪ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক