পরিবহন শ্রমিকরা আগুনসন্ত্রাস ভুলে যায়নি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৫:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৬:০৬

‘‌২০১৩-১৪ সালে শত শত গাড়ি ভাঙচুর করেছে বিএনপি। পেট্রোল দিয়ে গাড়ি ও পরিবহন শ্রমিকদের পুড়িয়ে মেরেছে তারা। পরিবহন শ্রমিকদের রিজিকের ওপর হাত দিয়েছিল, মালিক-শ্রমিক পরিবারকে নিঃস্ব করেছিল বিএনপি। সেটি এখনও তারা ভুলে যায়নি। তারা ভুলে যায়নি সেই আগুন সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও রাজনীতি।’

শুক্রবার (২৮ অক্টোবর) নিজ বাসায় ব্রিফিংকালে বিএনপিকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের বিষয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পরিবহন ধর্মঘটের জন্য মালিক-শ্রমিকদের প্রতি উপদেশ’ নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিবহন মালিক-শ্রমিকরা নির্দিষ্ট কোনও দলের নন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে সব দলেরই লোক আছে। পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক বাসদের। বিএনপি নেতা শিমুল বিশ্বাস শ্রমিক ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তাকে জিজ্ঞেস করুন ধর্মঘট করেছে কেন।’

সব দলের সমন্বয়ে পরিবহন মালিক সমিতি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে প্রেসিডেন্ট জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ-সমর্থিত। বিএনপিসহ অন্য সব দলেরই প্রতিনিধিত্ব রয়েছে এখানে। তারা কেন বিএনপিকে ভয় পায়, কেন ২০১৩-১৪ সালের দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেনি, সেটি তাদের জিজ্ঞেস করুন।’

‘বিএনপির তিন সমাবেশ দেখেই সরকারের কাঁপাকাঁপি ধরেছে’ বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও সমাবেশে ১০ লাখ মানুষ সমাগমের টার্গেট করলেও এক লাখ হয়নি। আবার কোনও সমাবেশে ৫ লাখ টার্গেট করেও এক লাখের অর্ধেক উপস্থিত করতে পারেনি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা, তাতে সরকারের কাঁপাকাঁপির কী আছে?’

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী