৯ ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২২, ১৩:২৯আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৩:২৯

নির্বাচন কমিশন ঘোষিত ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে রবিবার (৩০ অক্টোবর), শেষ হবে পরদিন সোমবার। মনোনয়ন প্রত্যাশীরা এই দুই দিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

শনিবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান দিতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ও ফরিদগঞ্জ উপজেলার পাইকগাছা দক্ষিণ ইউনিয়ন পরিষদ; ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ; কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী