১০ ডিসেম্বরের পর কি অদৃশ্য শক্তি রাষ্ট্র চালাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ১৫:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৫:৩০

১০ ডিসেম্বরের পর কি অদৃশ্য শক্তি রাষ্ট্র চালাবে প্রশ্ন রেখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি ১০ ডিসেম্বরের পর কীভাবে রাষ্ট্র চালাবে? তারা তো নির্বাচিত প্রতিনিধি নন এবং ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিনিধি হওয়ার কোনও সুযোগও নেই। কাজেই তাদের রাষ্ট্রের ক্ষমতায় আসার কোনও সুযোগ নেই। তাহলে কি কোনও অদৃশ্য শক্তি রাষ্ট্র চালাবে?

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’র ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিরোধী দল তাদের অধিকারের কথা বলতেই পারে মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, ‘আজ বিরোধী দল বড় বড় সমাবেশ করছে– তাদরে অভিনন্দন জানাই। বহু লোকের সমাবেশ ঘটাচ্ছে। তারা অধিকারের কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের একটি কথার অর্থ আমি বুঝিনি, ১০ ডিসেম্বরের পর এই সরকার থাকবে না। তাহলে ১১ তারিখে কে রাষ্ট্র চালাবে– এটা পরিষ্কার হওয়া উচিত।’

মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুসারে বিকল্প কোনও পথ নেই। বিএনপি যদি বলে কোনও সংবিধান মানি না, কোনোকিছু সাংবিধানিক উপায়ে আসবে না। তাহলে বলতে চাই– ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রে একটি অসংবিধানের শক্তি ক্ষমতায় থাকবে– এই অবস্থা যারা সৃষ্টি করতে চায় সেটা নিঃসন্দেহে অন্যায় ও অসাংবিধানিক। তাদের বিচার হওয়া উচিত।’

দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের