‘ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো আমাদেরও বিপদ হতে পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ নভেম্বর ২০২২, ১৮:০৩আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৮:০৩

যাকে তাকে বিশ্বাস করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আপন-পর চিনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা যদি মনে না রাখেন, তাহলে আপনাদের আপন কে? পর কে? চিনতে হবে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর মতো আমাদেরও বিপদ হতে পারে। তাই যাকে তাকে বিশ্বাস করবেন না। অতীত জেনে কাজ করবেন।’

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শেখ সেলিম।

তিনি বলেন, ‘আওয়ামী পরিবারের লোকদের দিয়ে কাজ করাবেন। কেউ আমাদের কাছে ঢুকলো, আর তাকে দিয়ে কাজ করাবেন, এ বিশ্বাস করলে ঠিক হবে না।’

নেতাকর্মীদের উদ্দেশ শেখ সেলিম বলেন, ‘খালি স্লোগান দিলে হবে না। সেদিনও স্লোগান দিয়েছিল। বাকশাল যখন তৈরি হয়, তখন বলেছিল— বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। বঙ্গবন্ধু কবরে চলে গেলেন, কিন্তু একজন লোকও সেদিন বের হলো না। সেদিন প্রশাসনের ১০ জনও বের হলে খুনিরা পালানোর জায়গা পেতো না।’

তিনি বলেন, ‘১৫ আগস্টের মতো আরেক কলঙ্ক অধ্যায় হচ্ছে ৩ নভেম্বর। মোশতাক, জিয়া, ফারুক, রশিদ ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শিশু, নারীসহ একই পরিবারের ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে।’

বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনিরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছিল উল্লেখ করে সেলিম বলেন, ‘কিছুদিন যাওয়ার পরে তাদের মনে হলো— জেলখানায় চার নেতাকে রাখলে পাকিস্তানের নীলনকশা বাস্তবায়ন করতে পারবে না। সেই জন্য তাদের হত্যা করলো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে খুনিরা যখন সেনানিবাসে ঢুকলো, তখন সেনাপ্রধান বা সেনা কর্মকর্তারা বাধা দেয়নি। এর অর্থ হলো, এই হত্যাকাণ্ডের মাধ্যমে কেএম সফিউল্লাহ, জিয়া, খালেদ মোশাররফ, শাফায়েত জামিলসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তা এ হত্যার সঙ্গে জড়িত ছিল। শুধু তাই নয়, তারা রেডিও স্টেশনে দৌড়ে যায়। সেখানে গিয়ে মোশতাক সরকারের কাছে আনুগত্য প্রকাশ করে। বঙ্গবন্ধুকে যে ৩২ নম্বরে হত্যা করে ফেলে রেখেছিল, সেই খবর তারা জানে। কিন্তু একজন সেনা কর্মকর্তাও সেখানে যায়নি।’

বঙ্গবন্ধুকে হত্যার সামরিক কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল বলে দাবি করেন শেখ সেলিম। তিনি বলেন, ‘সেই দ্বন্দ্বের ফল হচ্ছে ৩ নভেম্বর। সে দিন খালেদ মোশাররফ ক্ষমতা দখল করেন। তিনি জিয়াকে সেনানিবাসে বন্দি করে রাখেন। সাধারণ মানুষের ধারণা হয়েছিল— খালেদ মোশাররফ হয়তো বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু হলো বিপরীত। তিনি ক্ষমতা দখল করলেন, আর জেলখানায় চার নেতাকে হত্যা করা হললো।’

সেই ঘটনা খালেদ মোশাররফ গোপন রেখেছিলেন বলে দাবি করে শেখ সেলিম বলেন, ‘সেই সময় তিনি বঙ্গভবনে মোশতাক, ফারুক, রশিদদের সঙ্গে বৈঠক করেন। পরে বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের বিশেষ বিমানে করে ব্যাংককে পাঠিয়ে দিলেন।’

জাসদের বিপ্লবী সৈনিক সংস্থা ও গণবাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে টার্গেট করা। জিয়া বন্দি অবস্থায় কর্নেল তাহেরের সঙ্গে পরামর্শ করে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব করে। জিয়া মুক্ত হয়ে ক্ষমতা দখল করে।’

জিয়াউর রহমান মুক্ত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর পরামর্শে লিবিয়াতে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল বলে দাবি করেন তিনি।

তাহের ও জিয়াউর রহমানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয় উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘কর্নেল তাহেরের শর্ত জিয়াউর রহমান মানে না। সেই সময় সৈনিকদের বিপ্লব হয়। তাদের স্লোগান ছিল সেনা-জনতা ভাই ভাই, অফিসারের কল্লা চাই। একশ’র বেশি কর্মকর্তাকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করল। আর ছিল একটা একটা বাকশাল ধর, সকাল বিকাল নাস্তা কর। এসব কথা নেতাকর্মীদের মনে রাখতে হবে বলে জানান তিনি।

 

 

 

 

 

/ইএইচ/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে