৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ১৭:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৮:৩৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্র। জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের সম্মেলন পেছানো হচ্ছে। তবে ডিসেম্বরেই এই সম্মেলন হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন ২৯ নভেম্বর। তিনি ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের বদলে ওই মাসের অন্য কোনোদিন নির্ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি।

সূত্রমতে, শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ৩ ডিসেম্বরের পরে যেকোনও দিন সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে বলেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করে নতুন তারিখ নির্ধারণেরও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা, কয়েকটি জেলা কমিটির সভাপতি-সম্পাদক এবং কয়েকজন সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়টি এখনও কনফার্ম হয়নি। হলেই আপনাদের জানিয়ে দেবো। আমি এখন একটা মিটিংয়ে থাকায় বেশি কিছু বলতে পারছি না।

একাধিক সূত্র বলছে, ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৮ ডিসেম্বর হতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শক্রমে পরিবর্তিত তারিখ চূড়ান্তভাবে করা হবে।

গত ৪ নভেম্বর ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এর আগে সংগঠনটির সম্মেলন হয়েছিল ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। তারা পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতি পদে আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক পদে লেখক ভট্টাচার্য আসেন।২০২০ সালের ৪ জানুয়ারি ‘ভারমুক্ত’ হন তারা।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের শোভাযাত্রা: ওসি বললেন ‌‘খবর পাইনি, ফেসবুকে দেখেছি’
গুলশানে ককটেল বিস্ফোরণ: আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
বাংলাদেশের পর্যটনকেন্দ্রে ‘ওভারট্যুরিজম’ কতটা সমস্যা হয়ে উঠছে
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘জামায়াতি’ বানানোর চেষ্টা করেছিল, চেয়েছিল ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে, দাবি শুভেন্দুর
তৃণমূল পশ্চিমবঙ্গকে ‘জামায়াতি’ বানানোর চেষ্টা করেছিল, চেয়েছিল ‘বৃহত্তর বাংলাদেশ’ বানাতে, দাবি শুভেন্দুর
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
রাজধনী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, সর্বাধিক মিরপুরে
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
ছবি তোলার জন্য খাবার, নাকি স্বাদের জন্য? বদলে যাচ্ছে রেস্টুরেন্ট সংস্কৃতি
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ