কাঁচপুর সেতুর নামফলক পোড়ানোয় বিএনপি জড়িত, দাবি কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২০:৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নামফলক পুড়িয়ে ফেলার ঘটনায় বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনের নামে কী করবে, সেটা বোঝাই যাচ্ছে। তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তাও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’

শুক্রবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দফতর উপ-কমিটির এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এর সঙ্গে শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা জড়িত রয়েছে। উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে যাচ্ছে, তারা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’

এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সেতু সচিব ওখানে আছেন। তাকে বিষয়টি দেখতে বলেছি। মামলা করতে হবে। তবে আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা যে বলি এরা পারলে... এখন শুরু করলো। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে, পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতি সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।’

প্রস্তুতি সভায় আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী