পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন: বিএনপিকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২২, ২১:৩৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৩৪

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনে ঠিক হবে ক্ষমতায় কারা থাকবে, আর কারা চলে যাবে।

রবিবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ‘বিএনপি, জামায়াত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বিএনপিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মৃত এই ইস্যুকে জীবিত করার অপচেষ্টা করবেন না। যে স্বপ্ন দেখছেন, তা দুঃস্বপ্ন হয়ে যাবে। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না, ভয় দেখাবেন না। আওয়ামী লীগ জীবিত আছে। দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

আগামী নির্বাচনে ‘খেলা হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, প্রস্তুত হয়ে যান। রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করবো। খেলার নিয়ম ভঙ্গ করলে খবর আছে। খেলা হবে বিএনপির বিরুদ্ধে। খেলা হবে আগামী ডিসেম্বরে। বিএনপি স্বাধীনতার শত্রু। বিজয়ের মাসে আপনারা প্রস্তুত হয়ে যান।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আপনি এখন বড় বড় কথা বলছেন। অথচ মুচলেকা দিয়ে লন্ডনে গেছেন তারেক রহমান। বিএনপি গণতন্ত্র, আইনের শাসন গিলে খেয়েছে। তারা আবারও ক্ষমতায় এলে দেশ গিলে খাবে।’

আওয়ামী লীগ রাজপথে থাকবে জানিয়ে তিনি বলেন, কেউ খেলতে আসলে জবাব দেওয়া হবে। অনেক ষড়যন্ত্র হয়েছে, আপনারা প্রস্তুত থাকুন। এখন সামনে-পেছনে কত লোক, কিছুই আমি দেখছি না। আমরা জানি, মানুষ কষ্টে আছে, গরিবরা কষ্ট পাচ্ছে। বিএনপি যতই অপপ্রচার করুক না কেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘দেশে দুর্ভিক্ষ হবে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘রাতের আঁধারে কাঁচপুর সেতুর উদ্বোধনী ফলক পুড়িয়ে ফেলা হয়েছে, ভেঙ্গে ফেলা হয়েছে। তারা কারা? তারা আগুন সন্ত্রাস।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

 

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের