‘বিএনপি নেতারা কথায় কথায় বিদেশি দূতাবাসে যান’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ১৯:০৪আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:১৭

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি সবসময় পরনির্ভরশীল। বিএনপির নেতারা কথায় কথায় বিদেশি দূতাবাসে চলে যান। পাকিস্তানের মতো হুঙ্কার দেন। তাদের ষড়যন্ত্র যদি সফল হয়, এ দেশকে তারা বিরান ভূমিতে পরিণত করবে।’

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকসাইরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও গৃহ প্রবেশ উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ চালু হয়েছে। বিএনপি ২৬ বছর আমাদের অন্ধকারে রেখেছিল। আবারও অন্ধকারে রাখার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র যেন না করতে পারে এই বিষয়ে সজাগ থাকবেন।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘সারা বিশ্বে একটা হাহাকার পড়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘আমরা হাহাকারে পড়তে চাই না। আমাদের যখন মাটি আছে, আমাদের হাত আছে, আমরা ফসল ফলাতে পারবো এবং সেই ফসল আমরা খাবো।’’ আমরা কারও ওপর নির্ভরশীল হবো না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘কথায় কথায় তিনি বলেন আমরা নাকি নাকি দেশ ধ্বংস করে ফেলেছি। গরিব মানুষকে গৃহ দেওয়া যদি দেশ ধ্বংস করা হয়, তাহলে তাদের কাছে হতে পারে, আমাদের কাছে নয়।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমানসহ অনেকে। পরে মন্ত্রী চার শতাধিক মানুষের হাতে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘটনাকে রাজনৈতিকভাবে দেখছে বিএনপি: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক