আ.লীগ প্রেসিডিয়াম সদস্য হলেন সিমিন হোসেন রিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ১৮:০০আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৮:২৫

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি। আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে জাহানারা বেগমকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার (২৬ নভেম্বর) এই তথ্য জানান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন ওবায়দুল কাদের।

সিমিন হোসেন রিমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিরও সদস্য ছিলেন। তিনি অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের মেয়ে। আর জাহানারা বেগম সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি।

জাহানারা বেগম

সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে মহিলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বেরও ঘোষণা দেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাহেদা খানম দিপ্তী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাসিনা রাবী চৌধুরী। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম সপদে বহাল রয়েছে, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে