বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি। নির্বাচন আসলেই তাদের দেখা যায়। করোনার সময় এদের দেখা যায় না। মানুষের দুঃসময়ে এদের পাওয়া যায় না। মানুষ পোড়ানো হচ্ছে বিএনপির রাজনীতি।

তিনি বলেন, ‘আগামী ১০ তারিখ বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। তাদের পছন্দ রাস্তা। কারণ, তারা যাতে রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে।’

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার আগে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এ সময় তিনি বলেন ‘বাংলাদেশ আজ  উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না। কারণ, দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।’

কক্সবাজারের উন্নয়নকে অভূতপূর্ব বর্ণনা করে হাছান মাহমুদ বলেন, ‘লক্ষ-কোটি টাকার উন্নয়নে কক্সবাজার বদলে গেছে। বিদেশ থেকে যারা আসেন, তারা কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করেছে।’ আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কও আধুনিকমানের হচ্ছে, জানান মন্ত্রী।

জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম প্রমুখ।

/এসআই/ এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের