২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৭:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:৫১

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনে ডাকা বিএনপির গণমিছিল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের আরও বলেন, ‘দুই মাস আগে আমাদের নেত্রী  (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ২৪ তারিখ ঘোষণা (সম্মেলনের তারিখ) করেছেন। একই দিকে এই কর্মসূচির (বিএনপি) অর্থ সংঘাতের উসকানি দেওয়া। বিএনপি ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে।’

নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। জঙ্গিদের (বিএনপি) মাঠে নামিয়েছে।’

তিনি বলেন, ‘১০ তারিখে হলো খেলা? কী হলো? বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া,  বিজয় মিছিল ভুয়া, আন্দোলন ভুয়া। কী খেলা হবে।’

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ‘মিশন’ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জানিয়ে মন্ত্রী কাদের বলেন, ‘আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন। সরকারকে নিষেধাজ্ঞা দিতে। তদবির করতে গেছেন। আমির খসরু সাহেব, কী পেলেন? আমির খসরুর মিশন ব্যর্থ। হতাশ হয়ে পড়েছে।’

২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাচক করে দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ছাড়া আল্লাহর দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। আমরা কেন তত্ত্বাবধায়ক আনবো? মৃত ইস্যু জীবিত করতে চাইছে বিএনপি।’

বিভিন্ন দেশের উদাহরণ টেনে কাদের বলেন, ‘দুনিয়ার কোনও দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র নেই। গণতন্ত্রে ত্রুটি আছে, কোথাও গণতন্ত্র ত্রুটিমুক্ত নেই। সে হিসেবে আমরা ভালো আছি।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিল প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের এর আগে ঢাকা উত্তর আওয়ামী লীগের আওতাভুক্ত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরোনো বাণিজ্যমেলার মাঠে মিছিল সহকারে জড়ো হতে থাকেন। এ সময় তারা বিএনপি-জামায়াতবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাণিজ্যমেলা মাঠের দক্ষিণ-পূর্ব কোণে ট্রাকমঞ্চ করে নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের