বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি: শেখ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২০:১৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি, তারা পাগল হয়ে গেছে। পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চাইছে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নস্যাৎ করতে চায় তারা। তাদের মোকাবিলা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

বিএনপিকে ‘কিছু বিদেশি (রাষ্ট্রদূত) উসকানি দিচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘কারও বাড়িতে গেছে, সে নিখোঁজ না কোনও জঙ্গি গ্রুপে যোগ দিছে কিনা, আগে খোঁজ নেওয়া উচিত ছিল।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান এবং পরে নিরাপত্তাজনিত কারণে তিনি সেখান থেকে চলে আসতে বাধ্য হন। এরপর জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এরপর দিন আজ  শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘কারও উপদেশ দেওয়া লাগবে না আমাদের, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। ষড়যন্ত্র করতে দেবো না। কঠোর ভাষায় কথা বলতে হবে পররাষ্ট্র মন্ত্রনালয়কে। ওরা ষড়যন্ত্র করতে পারে, বিভ্রান্ত হওয়া যাবে না। বিজয়ের মাসে কারও কাছে আওয়ামী লীগ পরাজিত হবে না।’

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী