লাখো মানুষের উপস্থিতিতে আ.লীগের বিজয় শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৮:৩৬

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে লাল-সবুজের ‘বিজয় শোভাযাত্রা’ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় শোভাযাত্রাটি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান ও ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা লাল-সবুজে সজ্জিত হয়ে এতে অংশ নেন।

লাখো মানুষের উপস্থিতিতে আ.লীগের বিজয় শোভাযাত্রা

মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

লাখো মানুষের উপস্থিতিতে আ.লীগের বিজয় শোভাযাত্রা

দুপুর থেকেই শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও এর আশপাশে জড়ো হতে থাকেন। লাল-সবুজ পোশাক পরে, ঢাকঢোল পিটিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে এই কর্মসূচিতে যোগ দেন তারা।

লাখো মানুষের উপস্থিতিতে আ.লীগের বিজয় শোভাযাত্রা

এই কর্মসূচির কারণে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল ব্যাহত হওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয় শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতির কারণে কিছুটা ভোগান্তি হয়েছে, এটা ঠিক। মানুষের ভোগান্তি কমাতে শনিবার এই কর্মসূচি পালন করা হয় এবং বিকল্প রুটে গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল।’

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী