শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ‘শিখা চিরন্তন’ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। সভায় কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।
সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।









