হাছান মাহমুদ আ.লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১১:৪৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৫

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য টানা দশমবারের মতো দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সেইসঙ্গে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। এই কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

পরে কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে পর্যায়ক্রমে সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা করেন।

দলীয় সভাপতি শেখ হাসিনা যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিদায়ী কমিটির চার জন বহাল থাকার কথা বলেন। নাম ঘোষণার সময় তিনি বিদায়ী কমিটির তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের নাম এক নম্বরে ঘোষণা করেন। পর্যায়ক্রমে তিনি আগের কমিটির এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নাম দুই নম্বরে, চার নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম তিন নম্বরে এবং দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনির নাম চার নম্বরে ঘোষণা করেন। 

আওয়ামী লীগ সভাপতি কমিটি ঘোষণার পর দলীয় ওয়েবসাইটে সেটি আপলোড করা হয়। তবে দলীয় ওয়েবসাইটে যুগ্ম সাধারণ সম্পাদকদের ক্রমিক আগের কমিটিতে যেভাবে ছিল ওয়েবসাইটে সেভাবেই আপলোড করা হয়। এর কিছুক্ষণ পর ওয়েবসাইট থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নাম ছাড়া আপলোডকৃত সব নামের তথ্য সরিয়ে ফেলা হয় এবং আপডেট আসছে বলে নোটিশ দেওয়া হয়।

পরে অবশ্য কমিটির তালিকা আপডেট করে ওয়েবসাইটে আপলোড করা হয়। আপলোডকৃত নতুন তথ্যে দলীয় সভাপতি শেখ হাসিনা যেভাবে কমিটি ঘোষণা করেছেন, যুগ্ম সাধারণ সম্পাদকের নামের ক্রমিক সেভাবেই দেওয়া হয়েছে। এক্ষেত্রে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. হাছান মাহমুদকে উল্লেখ করা হয়েছে। পরে গভীর রাতে দ্বিতীয়বার আপডেটকৃত তথ্য আবারও সরিয়ে ফেলা হয়। যার কারণে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়।

তবে রবিবার ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদনের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের মুখোমুখি হন। হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করার বিষয়টি তিনি এ সময় নিশ্চিত করেন।

/এমআরএস/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের