শেখ রেহানাকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিলেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৩:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৩:৩৬

মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা-ধন্যবাদ জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে বিশেষভাবে সম্বোধন করেন এবং পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি ব্লকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশ হয়। 

মেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের এবং মেয়র আতিকুল ইসলাম

সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে যিনি বিশেষ অতিথি হিসেবে বসে আছেন, তিনি বঙ্গবন্ধুর আরেক কন্যা। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব যেমন সংকটে বঙ্গবন্ধুর পরিবার ও পার্টিকে সামলিয়েছেন, তেমনি সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। এ সময় শেখ রেহানা চেয়ার উঠে দাঁড়িয়ে সবাইকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান। এ সময় শেখ রেহানার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাততালি দেন।

শেখ রেহানা সম্পর্কে কাদের বলেন, তিনি সাদাসিধা জীবনযাপন করেন। লন্ডন সিটিতে চাকরি করেন। বাসে চড়ে যাতায়াত করেন।

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী