নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে বিরোধী দল, প্রত্যাশা ওবায়দুল কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ১৫:২৪আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১ জানুয়ারি) রাজধানীর সেতু ভবনে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আশা করে নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধী দল ইতিবাচক ধারায় ফিরে আসবে।’

তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতু চালুর পর এখন পর্যন্ত ৪০৩ কোটি টাকার টোল আদায় করা হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।’

নতুন বছরের প্রথম দিনে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এ সময় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।

পরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন ওবায়দুল কাদের।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী