বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন, আমরা একসঙ্গে নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। দুদিন আগে গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে, এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।

ওবায়দুল কাদের আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের  শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

নতুন করে সংকট সৃষ্টি না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অংশগ্রহণের মাধ্যমে আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করি। আশা করছি বিএনপি নতুন করে কোনও সংকট তৈরি করবে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছেন কেন? সামনে আপনাদের আরও ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এই সব করে দেশের সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আজকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের আন্দোলন। আমাদের পরিষ্কার বক্তব্য, দেশে কেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করে, যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু, সেইটাকে আবার জীবিত করতে হবে?

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই তত্ত্বাবধায়ক সরকার নাই। এই অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। সরকার কোনও হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, এটা চ্যালেঞ্জিং বছর। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় ২২তম সম্মেলন করেছি। যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা জানেন, মেট্রোরেলের ফার্স্টফেজ, পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। শত সেতু করেছি, শত রাস্তা করেছি। সামনে অনেক কাজ আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা এগিয়ে যাবো, এটাই আমাদের অঙ্গীকার।

/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী