বিএনপির গণ-অবস্থান প্রত্যাখ্যান করে ছাত্রলীগে গণমিছিল

ঢাবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ১৪:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:০১

বিএনপিসহ সরকার বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দলের সারা দেশে গণ-অবস্থান কর্মসূচি প্রত্যাখান করে গণমিছিল করেছে ছাত্রলীগ। পরে ‘ঐক্যবদ্ধ ছাত্রসমাজের অবস্থান কর্মসূচি’ ব্যানারে কর্মসূচি পালনের মধ্য দিয়ে শাহবাগে শতর্ক অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে ‘ছাত্র জনতার গণমিছিল’ ব্যানারে একটি মিছিল টিএসসির সড়ক দ্বীপ থেকে শুরু হয়ে শাহবাগে কেন্দ্রীয় ছাত্রলীগের অবস্থান কর্মসূচিতে যোগ দেয়। ছাত্রলীগ জানায় তাদের এই অবস্থান কর্মসূচি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে। কেউ যেন কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য এই সতর্ক পাহারা। বিকাল ৩টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

বিএনপির গণ-অবস্থান প্রত্যাখ্যান করে ছাত্রলীগে গণমিছিল

শাহবাগে ছাত্রলীগের অবস্থানের বিষয়ে সংগঠনে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আমরা আজকে এখানে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ ও পেট্রোল বোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মডেলে পরিণত হয়ে উন্নত দেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশে-বিদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। পঁচাত্তরের ঘাতকদের মাধ্যমে প্রতিষ্ঠিত সেই বিএনপি-জামায়াতের নেতৃত্বে উন্নয়নকে বাধাগ্রস্ত করে এ দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। গণ-অবস্থানের নামে যদি গণহয়রানির চেষ্টা করা হয় তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের মোকাবিলা করার বিষয়টিকে ছাত্রসমাজ নৈতিক দায়বদ্ধতা বলে মনে করে। সেই জায়গা থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা, নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে ছাত্রসমাজ অপশক্তিকে প্রতিরোধের জন্য সতর্ক অবস্থান নিয়েছে।’

 

/আরকে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম