‘স্বাধীনতাবিরোধীদের কেউ কেউ নব্য আওয়ামী লীগার হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৩, ১৬:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ক‌রিম বলেছেন, স্বাধীনতাবিরোধীদের কেউ কেউ নব্য আওয়ামী লীগার হয়েছে। তারা আমাদের চেয়ে বেশি ‘জয় বাংলা’ স্লোগান দেন। কিন্তু মৌলিক চরিত্র তাদের ভেতরে সুপ্ত আছে। সময় হলে তারা সেই চরিত্র নিয়ে আবারও হাজির হতে পারে।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সারাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে বলে মন্তব্য করে রেজাউল ক‌রিম বলেন, ‘কয়েকজন রাজাকার ও স্বাধীনতাবিরোধীকে ফাঁসি দিয়ে সব সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করতে পারিনি। সাম্প্রতিক শক্তির উত্তরসূরিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে— রাজনীতি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বাহিনীতে সব জায়গায় এখনও তারা বিরাজ করছে ছদ্মবেশে।’

বিএনপি সুযোগ পেলে রাখ লাখ মানুষ মেরে ফেলবে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার পরও বিএনপি অফিসিয়াল রেকর্ড থেকে তাকে সাসপেন্ড করেনি। তারা এখনও সুযোগের অপেক্ষায় আছে। যদি সেই সুযোগ পায়, বাংলাদেশের লাখ লাখ মানুষকে একদিনে মেরে ফেলবে। দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবে। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। তাদের জেলে পাঠাবে। মৃত্যুদণ্ড দেবে।’

বঙ্গবন্ধু বিপ্লবী, জাতীয়তাবাদী, ক্ষণজন্মা নেতা ছিলেন মন্তব্য করে শ ম রেজাউল করিম বলেন, ‘তারা বিপ্লবের ধারাবাহিকতা শুরু হয়েছিল ছাত্র জীবন থেকে। যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের রূপকার ছিলেন বঙ্গবন্ধু। তিনি যদি ১০ জানুয়ারি ফিরে না আসতেন, তাহলে আমাদের বিজয় অসম্পূর্ণ থাকতো। তিনি যেদিন বাংলাদেশে ফিরে এসেছেন, সেদিন বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছিল।’

সম্প্রী‌তি বাংলা‌দে‌শের আহ্বায়ক পীযুষ ব‌ন্দোপাধ‌্যয়ের সভাপতিত্বে অনুষ্ঠান‌ সঞ্চালনা ক‌রেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক অধ‌্যাপক চন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অথি‌তি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন— ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক অধ‌্যাপক ড. জিনাত হুদা, জাতীয় প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ‌্যামল দত্ত, সম্প্রী‌তি বাংলা‌দেশ ঢাকা বিশ্ব‌বিদ‌্যালয় শাখার আহ্বায়ক অধ‌্যাপক ড.বিমান বড়ুয়াসহ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের