জনগণের ভাগ্যোন্নয়ন ঘটলে অপশক্তির গাত্রদাহ হয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ২০:২৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:২০

নরসিংদীতে মহাসড়কের উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শত সড়ক উদ্বোধন কর্মসূচির আওতায় সম্প্রতি নির্মিত নরসিংদী জেলাধীন ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শুরু হওয়া জিহাসতলা-শেখেরচর জেলা মহাসড়কের উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে শত সড়ক উদ্বোধন করে বিশ্বসভায় অনন্য নজির স্থাপন করেছেন, যা তার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রার মাইলফলক স্পর্শকারী একটি অর্জন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভিশনারি পদক্ষেপের ফলে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে। এটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বিবৃতিতে সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এ দেশে একটি রাজনৈতিক অপশক্তি রয়েছে, যারা দেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধিকে সহ্য করতে পারে না। জনগণের ভাগ্যোন্নয়ন ঘটলে তাদের গাত্রদাহ হয়, তারা অন্তর্জ্বালায় ভোগে।’

দেশবিরোধী ও উন্নয়নবিরোধী চিহ্নিত গোষ্ঠী এই ধরনের হীন চক্রান্তের সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের এই অপচেষ্টার কারণে বারবার দেশের উন্নয়নযাত্রা ব্যাহত হচ্ছে। এই অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্ত এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা না থাকলে এ দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হতো। হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের নজির পৃথিবীতে বিরল। জনগণের ভাগ্যোন্নয়নের প্রধান প্রতিবন্ধক এই রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

নরসিংদীতে উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী ফলক ভেঙে ফেলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘রাতের অন্ধকারে যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালায় এবং যারা দেশের সম্পদ ধ্বংসে নির্বোধ হয়, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

/এমআরএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম