প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৭:৩৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‌‘মুক্তিযুদ্ধের পর দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। এখন তা হয়েছে ১৭ থেকে ১৮ কোটি। মানুষ বাড়লেও কৃষিজমির পরিমাণ বাড়েনি। উল্টো কমেছে। ফলে উৎপাদনও কমেছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আমরা আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) আয়োজনে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ‘ইউনিয়ন পরিষদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করেছিল, তখন দেশে খাদ্যঘাটতি ছিল। ২০০১ সালে বিএনপিকে ক্ষমতা হস্তান্তরের সময় খাদ্য উদ্বৃত্ত রেখে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও যখন তিনি ক্ষমতায় আসেন, তখনও খাদ্যঘাটতি ছিল। আমরা আবার খাদ্য উদ্বৃত্তের দিকে যাচ্ছি।’

করোনা ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব আমাদের দেশেও পড়েছে মন্তব্য করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ এখন খারাপ অবস্থায় আছে, বিএনপি এটাকে ব্যবহার করে। তারা বলে, বিদ্যুতের দাম বেড়েছে। কিন্তু কেন বেড়েছে, সেই কথা বলে না। শুধু বলে সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। বিএনপি এই ধরনের মিথ্যা কথা বলে।’

বাইসস চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সভাপতিত্বে ও মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাইসস পৃষ্ঠপোষক কাজী মামুনুর রশিদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটির বেশি মানুষ
সাধারণ মানুষের কষ্ট কোথায় গিয়ে থামবে?
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
সর্বশেষ খবর
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার
মোটা অঙ্কের বেতনও টানতে পারলো না, ইতালিকে ‘না’ বললেন গার্দিওলা
মোটা অঙ্কের বেতনও টানতে পারলো না, ইতালিকে ‘না’ বললেন গার্দিওলা
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি