গণঅভ্যুত্থান দিবস

শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আ.লীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১০:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১০:২৯

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বকশীবাজারস্থ নবকুমার ইনস্টিটিউটশন ও ড. শহীদুল্লাহ্ কলেজ প্রাঙ্গণে গণঅভ্যুত্থানে শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনও সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদে মন্নাফী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘উনসত্তরের গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার পথে চূড়ান্ত মাইলফলক।’

শহীদ মতিউর রহমান মল্লিকের বেদিতে আ.লীগের শ্রদ্ধা

এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ‘গণঅভ্যুত্থান তো দূরে থাক, বিএনপির গণজোয়ার তুলতেও ব্যর্থ হয়েছে।’ বিএনপি ৭ মার্চ, ৭ জুন, ১৪ এপ্রিল, ১০ জানুয়ারি ও ২৪ জানুয়ারিসহ স্বাধীনতা আন্দোলন-সংগ্রামের কোনও দিবস ‘পালন করে না, মানেও না’ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শহীদ মতিউর রহমান মল্লিকের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘এদেশে ভাষা আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান সফল হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে। যখন একটি আন্দোলন সর্বস্তরের জনগণকে স্পর্শ করে তখন সে আন্দোলন সফল হয়। মতিউর একটি অবিনশ্বর চেতনার নাম।‘ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, ‘বিএনপি একটা সন্ত্রাসী দল, এদের দিয়ে রাজনীতি সম্ভব নয়। তারা দেশের মানুষের কথা চিন্তা করে না, ক্ষমতার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের মধ্যে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করলে মানুষ তাদের ছাড় দেবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। তাদের রাজনীতি থেকে চিরদিনের মতো বিতাড়িত করা উচিত। তারা দেশের মধ্যে সন্ত্রাসী কার্মকাণ্ডে লিপ্ত। এদেশের সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষ হলে বিএনপি।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা