বাগেরহাট জেলা যুবলীগের কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৪

যুবলীগের বাগেরহাট জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এই কমিটি অনুমোদন করেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত যুবলীগের বাগেরহাট জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য জেলা শাখায় সরদার নাসির উদ্দীনকে সভাপতি ও যথাক্রমে মো. ফারুক তালুকদার, লিটন কুমার সরকারকে সহ-সভাপতি এবং মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক ও মো. শাহনেওয়াজ মোল্যা দোলনকে যুগ্ম-সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম