অপপ্রচারের জবাব দিতে আ.লীগে টিম গঠন করা হবে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৭:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:২৩

আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অপপ্রচার হচ্ছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য টিম গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির সাম্প্রদায়িক কায়দা, জঙ্গিবাদী কায়দা ও বিশৃঙ্খলতার কঠিন জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, নিজের লোক, আত্মীয়স্বজন দিয়ে কমিটি করা চলবে না। ত্যাগী, দুঃসময়ে যারা ছিল তাদের দিয়ে কমিটি করবেন। পদ না থাকলে কেউ সালামও দেবে না, মুখের দিকে চেয়ে নেতা বানাবেন না। পকেট-বাণিজ্য করে স্বজনপ্রীতি করে কমিটি গঠন করা যাবে না। কমিটি গঠন করতে হবে নিবেদিতদের নিয়ে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশে দলের নেতারা

বিএনপির আন্দোলনের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচন পর্যন্ত প্রতিদিন রাজপথে থাকবে। রাজপথ ছাড়া যাবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত সতর্ক পাহারায় থাকতে হবে।

আওয়ামী লীগকে একমাত্র গঠনতন্ত্র চর্চাকারী দল আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপিকে অরাজকতা সৃষ্টি করার জন্য খালি মাঠ দেওয়া হবে না। তারা কখনোই গণতন্ত্রের পথে চলে না। যাদের ঘরেই গণতন্ত্রের চর্চা নাই তারাই গণতন্ত্রের কথা বলে। তারা বিদেশিদের কাছে নালিশ করে। অথচ তারাই গণতন্ত্রহীন।

আওয়ামী লীগ সরকার পঁচাত্তরের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার করে আবারও পঁচাত্তর ঘটানোর হুমকি দেয় বিএনপি। বিএনপি দেশের ঐতিহাসিক দিবসগুলো বিশ্বাস করে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সমাবেশে দলের নেতারা

২১ বছর ধরে এ দেশে গণতন্ত্র ছিল না দাবি করে তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে কোনও গণতন্ত্র ছিল না। ২০০১ সালের সরকার গণতন্ত্রের নামে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়েছিল। নির্বাচনে যেখানে বলেছিলেন আওয়ামী লীগের ভরাডুবি হবে, সেখানে তাদের ভরাডুবি হয়। গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া, ত্রুটিমুক্ত নির্বাচন আমরাও চাই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ভোট চুরির জন্য এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানাননি। শেখ হাসিনা গায়ের জোরে ইলেকশন কমিশন বানাননি। ইলেকশন কমিশন আইনের মাধ্যমেই গঠন করা হয়েছে। কত ভয়ংকর নোংরামির রাজনীতি হলে একটি দলকে মৃত বলে প্রোপাগাণ্ডা ছড়ানো হয়। যারা জঙ্গিবাদের সমর্থন করে তারাই এসব গুজব ছড়ায়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ ময়মনসিংহ বিভাগের সব সংসদ সদস্য ও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতারা।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী