'আমাদের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ'

ঢাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২১:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সকলের প্রথম ও প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, জঙ্গিবাদকে রুখতে হবে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই ক্যাম্পাসকে শান্তিময় ক্যাম্পাসে রূপ দিতে হবে। এখানে শেখ হাসিনার আমলে আর অস্ত্রের ঝনঝনানি হবে না, যে অস্ত্রের ঝনঝনানিতে একসময় এ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল ছিল। এই ক্যাম্পাস এখন শান্তিপূর্ণ। এখানে সাম্প্রদায়িকতার আগ্রাসন, জঙ্গিবাদের আগ্রাসন আমরা চাই না। এ দেশের রাজনীতিতে আমরা সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করব, এই হোক আমাদের শপথ।

তিনি আরও বলেন, ৭৫-এর পর আড়াই বছর জেল খেটেছিলাম জিয়াউর রহমানের কারাগারে। ১০ দিন রিমান্ডে ছিলাম। অমানবিক অত্যাচার করেছে। তখন রাতে ছিল কারফিউ, দিনে বহুদলীয় গণতন্ত্র। এই জগন্নাথ হল থেকে আমিসহ তিনজন গ্রেফতার হয়েছি। এখান থেকে ফরিদপুর কারাগারে নেওয়া হয়েছে। সেখানে থাকা অবস্থায় এক রাতে শুনতে পাই আমাকে ছাত্রলীগের সভাপতি করা হয়েছে। এর আগে কেউ জেলে থাকা অবস্থায় এ দায়িত্ব পায়নি; আমিই প্রথম পেয়েছি। এটা আমার জন্য গৌরবের।

এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও পূজা কমিটির সভাপতি অধ্যাপক ড. মিহির লাল সাহা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার নন্দি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী