বাহাউদ্দিন নাছিমের সঙ্গে মতবিনিময়

প্রধানমন্ত্রীর প্রশংসা অস্ট্রেলিয়ান এমপিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০

অস্ট্রেলিয়া সফররত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটির দুই জন এমপি। এ সময় তারা এত অল্প সময়ে দেশের এত বেশি উন্নয়ন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অস্ট্রেলিয়ার সিডনির একটি রেস্টুরেন্টে লেবার পার্টির উদ্যোগে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অস্ট্রেলিয়ার এমপি শ্নেতা হিউ ম্যাকডারমট ও সাবেক মন্ত্রী প্যাট ফার্মার এএম (সাবেক ম্যাকার্থুর এমপি)।

বাহাউদ্দিন নাছিমের সঙ্গে তাদের বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশের নানা বিষয় সম্পর্কে জানতে চান। এতে পদ্মাসেতু, মেট্রোরেল, টানেল, বিদ্যুৎ, দেশে পর্যাপ্ত খাদ্য উৎপাদন কীভাবে হলো সেসব বিষয় নিয়ে কথা বলেন। এছাড়া সরকারবিরোধী কিছু দলের অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ, করোনাকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে মোকাবিলা ও মানবাধিকার ইস্যুতে তারা কথা বলেন।

অস্ট্রেলিয়া সফরের সময় স্থানীয় বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গারা কীভাবে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া সহযোগিতার কথাও জানায়। এছাড়া অভিবাসন, বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসলে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বৃদ্ধি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হয়।

সব দিক দিয়ে চলমান তার অসামান্য পারফরম্যান্সের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে হিউ ম্যাকডারমট বলেন, শেখ হাসিনা তার দেশের জন্য অসাধারণ কাজ করছেন। এত অল্প সময়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশ করা অনেক কঠিন কাজ ছিল। শেখ হাসিনা তার সততার মাধ্যমে তা করে দেখিয়েছেন। তার থেকে আমাদের অনেক কিছু জানার ও শেখার আছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডা. সিরাজুল হক, সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. আব্দুস সাদেক,পাঞ্চবোল ব্রি.লেবার পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী শিকদার, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গবেষক ড. মাসুদুর রহমান ,বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সিডনি আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন, আশরাফুল আলম লাবু, শহিদুল ইসলাম,জাহিদ হোসেন, মোসলেউর রহমান খুসবু, তরিকুল ইসলাম প্রমুখ।

 

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ