ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আ.লীগ: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৫

আগামী ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বরে নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তারা। এই নির্বাচনে বিএনপির সঙ্গে কোনও সংঘাত নয়, প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের শুক্রবার (১০ ফেব্রুয়ারি)  রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন এলেই দেশের রাজনীতিতে নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে উল্লেখ করে তিনি বলেন,  নির্বাচনে কোনও পক্ষপাতিত্ব এবং কোনও ধরনের হস্তক্ষেপ হবে না। শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) এক বছর ধরে প্রকাশ্যে মাঠে এসেছে, বিশেষ করে গত ডিসেম্বর থেকে তারা অনেক বড় বড় কথা বলেছেন। আমরা সন্ত্রাসের আশঙ্কায় শান্তি সমাবেশ করছি। যতক্ষণ বিএনপি আন্দোলন করবে আমরা শান্তি সমাবেশ করবো। তারা নয়াপল্টনে করে আমরা উত্তরায়, ১০ ডিসেম্বর তারা রাজধানীতে করেছে আমরা সেভাবে করেছি। পাল্টাপাল্টি কেন? এটা আমাদেরকে বিব্রত করছে।

তিনি বলেন, আমাদের দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা কোনও কর্মসূচি দিলে কিছু সংবাদমাধ্যম বিএনপির কথাটিকে বলে। বিএনপি বলছে পাল্টাপাল্টি। আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি করছি না।

ওবায়দুল কাদের বলেন,  বিএনপি ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না। আওয়ামী লীগ শুরু থেকেই বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে এসেছে কিন্তু তারা আমাদের সাথে শত্রুতা চেয়েছে। এর অপরিহার্য অংশ ষড়যন্ত্র।

বিএনপির আগুন সন্ত্রাসের আশঙ্কায় আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। ভালোর জন্য প্রস্তুতি নিবো, খারাপের জন্য সতর্ক থাকব।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  আগামী ১১ মার্চ ময়মনসিংহে ও ১৮ মার্চ বরিশালে বিভাগীয় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথ সভায় উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন,  যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন,  মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায়  নন্দী,  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী