অনিয়মিত পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলে কাজ চলছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৭

‘দৈনিক পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন না, তাদের ডিক্লেয়ারেশন বাতিলে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরই মধ্যে এ ধরনের ১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। 

রবিবার (১২ ফেব্রয়ারি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।

এসময় তিনি বলেন, ‘ডেইলি পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা বের করেন না, শুধু যেদিন বিজ্ঞাপন পায় সেদিনই ছাপানো হয়; এ ধরনের পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলে কাজ করছে তথ্য মন্ত্রণালয়।’

এসময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ মানুষকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়েছে। ২২তম রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে অবদান সেটা অবিস্মরণীয়। পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং দুর্নীতি যে হয় নাই, সে সময় দুদকের কমিশনার হিসেবে অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছেন। তিনি মাঠের রাজনীতিতেও নিজের মেধার পরিচয় দিয়েছেন।’

দেশের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির কোনও আগ্রহ নেই; মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আসলে এই দেশটা নিয়েই কোনও আগ্রহ নাই। তাদের সব আগ্রহ তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা। তাই তাদের এ ধরনের মন্তব্য নিয়ে ভাবছেনা সরকার।’

তিনি বলেন, ‘বিএনপি পদযাত্রার নামে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। কিন্তু সরকারের সজাগ দৃষ্টির জন্য তা পারেনি তারা।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী