শেখ হাসিনার সরকারকে উৎখাতের অপচেষ্টা চলছে: যুবলীগ চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৩

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অপপ্রচারের মাধ্যমে অনেকে অনেক বড় বড় কথা বলছেন। অপপ্রচারের মাধ্যমে জনবান্ধব শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বিভিন্ন দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম অপচেষ্টা চলছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। এদিন বিকালে ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের প্রতিবাদ সভায়ও বক্তব্য রাখেন তিনি। ১০ ও ১১ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের পছন্দ হচ্ছে না। এভাবে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিদেশিদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটা নেতাকর্মীকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিক ভিত্তি লাভ করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশে থাকতে চাইলে স্বাধীনতা যুদ্ধে শহীদদের পক্ষে থাকতে হবে। স্বাধীনতাবিরোধীদের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের সুবিধা যারা নেয়, এ দেশে তাদের রাজনীতিও বন্ধ করে দিতে হবে। গণরায়ের মাধ্যমে এই বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধীদের সাজার আওতায় আনতে হবে। এরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেই অপরাধের কারণে তাদের বিচার করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন—যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে