ছাত্রলীগের দুর্বৃত্তদের আইনের আওতায় আনুন: স্বরাষ্ট্রমন্ত্রীকে ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১

ছাত্রলীগের নামে অপকর্মকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুরোধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুটিকয়েক অপকর্মকারীদের আওয়ামী লীগের বদনাম হতে পারে না। এদের কারণে সরকারে উন্নয়ন ম্লান হচ্ছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে যেসব অপকর্ম হচ্ছে এগুলো দুর্বৃত্তের কাজ। এই দুর্বৃত্তরা দলের নাম ব্যবহার করে। এদের পরিচয় দুর্বৃত্ত। এদের আওয়ামী লীগের কোনও সংগঠনে থাকার অধিকার নেই। অপকর্মকারীদের শেখ হাসিনা ছাড় দেন না। বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ে রক্ষা পেয়েছে? বুয়েটের আবরার হত্যার সঙ্গে যারা জড়িত ছাত্রলীগ পরিচয়ে তারা ছাড় পেয়েছে? এদেরকি বিচার হয়নি?

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি বলেছি। এদের দল থেকে বহিষ্কার করলে হবে না। এদের আইনের আওতায় আনুন। এই গুটিকয়েক দুর্বৃত্তের জন্য আওয়ামী লীগের বদনাম হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধেও খেলা হবে।

অপকর্মকারীদের এনে মিছিল বড় করার দরকার নাই

অর্থ পাচারকারীদের সাবধান করে তিনি বলেন, শেখ হাসিনা কঠোর হচ্ছেন। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা অন্যায় করবেন, অপরাধ করবেন দলের পরিচয় ব্যবহার করে, তাদের ছাড় নেই। আমরা এত উন্নয়ন করছি, আর গুটিকয়েক অপকর্ম করে সেটা ম্লান করবে সেটা আমরা হতে দেবো না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, অপকর্মকারীদের দলে স্থান দেবেন না। এদের এনে মিছিল বড় করার দরকার নাই।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা)

বিএনপিকে ‘লাফালাফি’ ও  ‘বাড়াবাড়ি’ না করার অনুরোধ

জনগণ যত দিন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে তত দিন তারা ক্ষমতায় থাকবে মন্তব্য করে বিএনপিকে ‘লাফালাফি’ ও  ‘বাড়াবাড়ি’ না করার অনুরোধ জানিয়েছেন কাদের। তিনি বলেন, ‘জনগণের কাছে এখনও ডাক দিয়ে সাড়া ফেলতে পারেননি। সংবিধান থেকে এক চুল আমরা নড়বো না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কোনও নড়নচড়ন হবে না। তত্ত্বাবধায়ক সরকার একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক ও অসাংবিধানিক সরকার বাংলাদেশে আসবে না।

সরকারের পদত্যাগের দাবির জবাবে তিনি বলেন, সরকার পদত্যাগ করবে কেন? মামাবাড়ির আবদার? কোন দোষে সরকার পদত্যাগ করবে। কী কারণে নির্বাচনের আগে সরকারের পতন হবে। কারণটা কী? হাওয়া ভবনের যুবরাজকে ক্ষমতায় বসানোর জন্য? খাম্বা সরকারকে বাংলাদেশের মানুষকে আর ক্ষমতায় বসতে দেবে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশ (ছবি: ফোকাস বাংলা)

আওয়ামী লীগ এক বছরের কর্মসূচি দিয়েছে

আগামী এক বছরের জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে বলে আবারও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপির পাল্টাপাল্টি কোনও কর্মসূচি তারা দিচ্ছে না বলেও দাবি তার। তিনি বলেন, প্রতিদিনই কর্মসূচি চলবে বাংলাদেশের যেকোনও জায়গায়। কখনও সম্মেলন, কখনও শান্তি সমাবেশ, কখনো গণসংযোগ এই ভাবে। আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণের ঘরে ঘরে যাবে।

তিনি বলেন, কাউকে নামতে দেবো না, এই কথা বলবো না। সবাইকে নামুক। রাজপথ সবার। আপনাদের (বিএনপি) আমরা ভয় পাই না। ভয় পায় অগ্নি সন্ত্রাসকে।

আমরা দেশের বাইরে পালাবো না

আওয়ামী লীগ বিএনপিকে পাহারা দিচ্ছে বিএনপির নেতাদের এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, আমিও বলছি আমরা পাহারাদার, জনগণের স্বার্থে আমরা পাহারাদার। অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে পাহারাদার। এরা কখন আগুন নিয়ে মাঠে নামে বলা মুশকিল। সেই জন্য জনগণের জানমাল নিরাপত্তায় পাহারা দেবো। আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করবো... কীভাবে সেটা হবে? তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারি না। তাদের অধিকার নেই ক্ষমতায় বসার।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে দলের নেতারা (ছবি: ফোকাস বাংলা)

নির্বাচনে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, আমাদের হুমকি-ধামকি দিয়ে লাভ নেই। পালাবেন আপনারা, আমরা পালাবো না। আমাদের পালানোর জায়গা বাংলাদেশ। আমরা দেশের বাইরে পালাবো না।

এক যুগেও বিএনপির সম্মেলন হয়নি

গত এক যুগে বিএনপির সম্মেলন হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, তারা বিষয়টি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠকেও উপস্থাপন করেছেন। কাদের বলেন, তাদের ভেতরেই গণতন্ত্রের চর্চা নেই, তারা দেশে গণতন্ত্র কীভাবে আনবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের