১০ ট্রাক অস্ত্র ও উলফা নিয়ে বিএনপিকে তীর ছুড়লো আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। বহুল আলোচিত ওই ঘটনা নিয়ে এতদিনে পানি গড়িয়েছে বহুদূর। এবার ঘটনাটি নিয়ে ফেসবুকে দলের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে সামনে এনেছে আওয়ামী লীগ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আপলোড করা পোস্টটির শিরোনাম করা হয়—'দশ ট্রাক অস্ত্র সম্পর্কে জানতো বিএনপি সরকারের মন্ত্রীরা ও তাদের হাইকমান্ড: ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া'। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

এতে বলা হয়েছে, '২০০৪ সালে চট্টগ্রামে জব্দ দশ ট্রাক অস্ত্র সম্পর্কে জানতো সেই সময়ের বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা।'

আওয়ামী লীগের ফেসবুক পেজে করা পোস্টে আরও বলা হয়, 'হবিগঞ্জ, হালুয়াঘাট, শ্রীমঙ্গল এবং ঝিনাইগাতীর বিভিন্ন এলাকায় উলফার ক্যাম্প গড়ায় বিএনপি-জামায়াত সরকারের নীরব সমর্থন ছিল।'

পোস্টটি বাংলার পাশাপাশি ইংরেজিতে আপলোড করা হয়েছে, যার সঙ্গে বেসরকারি টেলিভিশন একাত্তরের একটি ভিডিও প্রতিবেদনও যুক্ত করা হয়।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের