দেশের মানুষ বিএনপিকে ‘মফিজ’ বানিয়ে দিয়েছে: নৌপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয় নাই। বিএনপি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধুরাষ্ট্র পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে।” এ কথা শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে যান। প্রতিমন্ত্রী এসময় দেশের মানুষ বিএনপিকে ‘মফিজ’ বানিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। এসময় সুধী সমাবেশে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশের মানুষ বিএনপিকে ‘মফিজ’ বানিয়ে দিয়েছে: নৌপ্রতিমন্ত্রী

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে তারা অসুস্থ করতে চায়; দেউলিয়া করতে চায়। আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে। তা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করছি। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেতো। শেখ হাসিনা আছেন বলেই মুক্তিযুদ্ধের চেতনা আছে বলেই বঙ্গবন্ধুর আদর্শ আছে বলেই বাংলাদেশের মানুষ গর্ব করে বুক চিতিয়ে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে; দায়িত্ব পেয়েছে তখনই বাংলার মানুষের জন্য কাজ করছে। আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে। আমরা দরিদ্রতা জয় করেছি,  মধ্যম আয় থেকে উন্নয়নশীল দেশে গেছি। টার্গেট দিয়েছি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের। 'প্রধানমন্ত্রী বলেছেন, আমরা উন্নত বাংলাদেশে গিয়ে সমস্ত পৃথিবীকে তাক লাগিয়ে দিবো— ১৯৭১ সালের বিজয়ীরা আজকে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন।' আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের