রাষ্ট্রের মূল চেতনায় আঘাতকারীরা এখনও সক্রিয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রের চেতনার বেদীমূলে আঘাতকারী গোষ্ঠী এখনও সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা মাঝেমধ্যেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর টিকাটুলিতে রামকৃষ্ণ মঠ ও মিশনে শ্রী রামকৃষ্ণের ১৮৮তম জন্মতিথি ও রামকৃষ্ণ মিশনের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে তিনি এ কথা বলেন। মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, স্বামী দেবাধ্যানন্দ ও ভক্তরা এ সময় উপস্থিত ছিলেন।

তত্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ড. হাছান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মিলিত স্রোতে আমাদের রাষ্ট্র সৃষ্টি হয়েছে সব মানুষের, সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সেই সমতার চেতনার বেদীমূলে ছুরিকাঘাত করা হয়েছে। রাষ্ট্র সৃষ্টির মূল চেতনা থেকে রাষ্ট্রকে সরিয়ে নেওয়া হয়েছে।'

‘সেই ঘটনার ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে রাষ্ট্রকে আবার স্বাধীনতার মূল চেতনায় ফিরিয়ে আনার কাজ শুরু করেন। কিন্তু সেই কাজ এখনও চলমান। কারণ, রাষ্ট্রের চেতনার বেদীমূলে আঘাতকারী গোষ্ঠী এখনও সক্রিয়’ বলেন তিনি।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর আমরা কে কোন ধর্মের। একটি গোষ্ঠী এটা মানে না এবং তারা বাঙালি না বাংলাদেশি সেটা নিয়েও দ্বিধা-দ্বন্দ্বে ভোগে। এরাই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রামকৃষ্ণ মিশনের জন্য অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন, নতুন জায়গাও দিয়েছেন, মিশন স্কুলটি সরকারের অর্থায়নে পরিচালিত উল্লেখ করে মন্ত্রী হাছান বলেন, 'আওয়ামী লীগ সরকার সবসময় সব ধর্মের পাশে আছে। কিন্তু যারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালায়, তাদের হাতে দেশ পরিচালনার ভার গেলে দৃশ্যপট বদলে যাবে,সেটি মনে রাখার বিনীত অনুরোধ জানাই।'

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে ড. হাছান বলেন, ‘আপনারা এই মাটির, এই দেশের সন্তান। এই মাটি আপনাদের পূর্বপুরুষের। আপনাদের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সরকার যেমন পাশে আছে, আপনাদের নিজেদেরও সেই অধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে, প্রয়োজনে অপশক্তির বিরূদ্ধে রুখে দাঁড়াতে হবে।'

অনুষ্ঠানে শ্রীনিলীপ আচার্য ও সম্প্রদায় পদাবলী কীর্তন, সারদা সংঘ গীতিনৃত্য ও পুষ্পাঞ্জলি কলা কেন্দ্রের শিশু শিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। শিল্পীদের এ সময় ফুলেল শুভেচছা জানান হাছান মাহমুদ।

 

/এসআই/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম