বিএনপির নেতা কে হলো, তাতে আ.লীগের কিছু যায় আসে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদের সঙ্গে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা। তিনি বলেন, ‘বিএনপির নেতা কে হলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। ’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা যখন কথা বলেন, তখন কী করে ভুলি, তাদের হাতে রক্তের দাগ। তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ। এটি সেই দল, যাদের হাতে ২৬ হাজার নেতাকর্মীর রক্তের দাগ।’ তিনি বলেন, ‘এদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে? যারা এ দেশে জঙ্গিবাদ কায়েম করেছে, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে কেন? এখনও ফখরুল সাহেব বলেন, পাকিস্তান আমল ভালো ছিল। পাকিস্তানের ২৪২ রুপির সমান ১ ডলার। এই পাকিস্তানও ওনার কাছে ভালো। খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন?’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে—এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মা-ব্যাটার মধ্যে ঝামেলা আপনারাই তো তৈরি করেছেন। বিএনপির নেতা কে হলো, তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালতের। তিনি রাজনীতি করতে পারবেন কিনা সে সিদ্ধান্তও আদালতের।’

নির্বাচনে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে, বিএনপি নেতাদের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘‘তাদের এমন মন্তব্য আসলে ‘ঘোড়ার ডিম’। খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও রাজনীতি করে বিএনপি। ফখরুল সাহেব দম্ভোক্তি করবেন না। বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে।’’

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন ওবায়দুল কাদের। মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতারা। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের