বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৩, ১৪:১৭আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৬:০৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি তাকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানায়।

বাহাউদ্দিন নাছিম বলেন, যে যার রাজনীতি করবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। সময়ই বলে দিবে—জনগণ আন্দোলনকারী, নাকি সরকারের সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে আছে।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। তারা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয় পরিস্থিতিতে ফেলেছিল।

জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে ভোটের রাজনীতিকে জোরদার করতে কাজ করে যাচ্ছে। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের