বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি নিষিদ্ধ করেছিল: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ১০:৫৬আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১০:৫৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিএনপি সরকার নিষিদ্ধ করেছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই দিনটি তথা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিএনপির ন্যূনতম বিশ্বাস আছে বা চেতনা ধারণ করে, তা আমরা বিশ্বাস করি না।’

মঙ্গলবার (৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি গণতন্ত্র ধ্বংস করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতন্ত্র একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া। গণতন্ত্র রাতারাতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমাদের চেষ্টা আছে, গণতন্ত্র ক্রমান্বয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। যেটুকু আছে, সেটা শেখ হাসিনার নেতৃত্বে আছে।’

বিএনপিকে তাদের আমলে গণতন্ত্র চর্চা কীভাবে করেছে, সেটি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই দলের নিজেদের ঘরে গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত করবে?’

একাত্তরের ৭ মার্চ ইতিহাসের বাঁক বদলের ঐতিহাসিক মাইলফলক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার ডাক। স্বাধীনতার ঘোষণার এক মাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর। কারণ, তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি। তৎকালীন পূর্ববাংলায় ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পেয়েছিল। ঘোষক বলে যারা স্বঘোষিত ঘোষক, অনেকেই ছিলেন ঘোষণার পাঠক। পাঠক আর ঘোষক এক কথা না।’

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের