নৌকার কোনও ব্যাক গিয়ার নাই, কেবল সামনে এগোবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ২০:২৩আপডেট : ১১ মার্চ ২০২৩, ২০:২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে স্মার্ট বাংলাদেশ। নগরবাসীকে ঘরে বসে অনলাইনে হোল্ডিং ট্র্যাক্স জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাই স্মার্ট বাংলাদেশ। নৌকার কোনও ব্যাক গিয়ার নাই, কেবল সামনে এগিয়ে যাবে।

শনিবার (১১ মার্চ) বিকালে রাজধানীর বনানী পোস্ট অফিস সংলগ্ন সুপার মার্কেটের পেছনের গলিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি কখনোই সাধারণ মানুষের অধিকারের আদায়ের জন্য রাজনীতি করেনি। তারা ক্ষমতায় থাকতে সব সময় ক্ষমতার অপব্যবহার করেছে। জনগণের অর্থ লুট করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দলটি নেতারা সবসময়ই খালেদা জিয়া এবং তারেক রহমান ইস্যুতে রাজনীতি করে সময় পার করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে সরকারের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, একদিকে মহামারি করোনার সংকট কাটিয়ে উঠতে না উঠতেই বড় দুই দেশের যুদ্ধ চলমান রয়েছে। যার প্রভাব বিশ্বে প্রায় সব দেশে অর্থনীতিতে পড়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মো. কাদের খান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, মেহরুন্নেছা মেরী প্রমুখ।

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান