মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:২৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:২৬

দৈনিক প্রথম আলোতে গত ২৬ মার্চ প্রকাশিত আলোচিত সেই প্রতিবেদনের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যা খবরের দায়ভার প্রথম আলোকেই নিতে হবে। এটা প্রথমবার নয়, প্রথম আলো বহুবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একটা শিশুর ছবি দিয়ে প্রথম আলোতে একটা নিউজ করা হয়েছে। সেটি পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। মিথ্যা খবর ছিল বুঝতে পেরে নিউজটা সরিয়ে ফেলেছেন তারা। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে নিউজটা ষড়যন্ত্রমূলক ছিল, তার কোনও সত্যতা ছিল না।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, প্রতিবেদনটিকে কেন্দ্র করে প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তখন মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন, 'এতে অসুবিধা কী? আমার তো বোধগম্য হয় না। আসলে মির্জা ফখরুলের বোধের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নেই।'

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাসদের হাসানুল হক ইনু, গণতান্ত্রিক পার্টির ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের এসকে সিকদার, বাসসের রেজাউল রশিদ খান, গণতন্ত্র মজনু পার্টির জাকির হোসেন প্রমুখ।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের