সংবিধান নিয়ে যারা কথা বলে, তারা জাতীয় শত্রু: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:৩৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:৪১

দেশের বর্তমান সংবিধান নিয়ে যারা কথা বলে, তাদের ‘জাতীয় শত্রু’ আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান নিয়ে কথা বলায় কেন তাদের সেই আইনে গ্রেফতার করা হয় না, শাস্তি দেওয়া হয় না?

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংবিধান নিয়ে কথা বলা প্রসঙ্গে আমু বলেন, যারা দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে, তাদের কেন সেই আইনে গ্রেফতার করা হয় না, শাস্তি দেওয়া হয় না, এটাই আজ আমাদের জিজ্ঞাসা। আইন যথাযথ প্রয়োগ করে স্বাধীনতাবিরোধীদের জনগণের সামনে শাস্তি দেওয়া হোক।

১৪-দলীয় জোট স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু কর্তৃক রচিত সংবিধান পক্ষে কাজ করে আসছি। শেখ হাসিনার নেতৃত্বে অবিচলভাবে জাতীয় চার মূলনীতির ভিত্তিতে আমরা এগিয়ে যাবো।

সামরিক সরকার ক্ষমতায় এলে ‘ইমিডিয়েট সরকারের’ বিরুদ্ধে কথা বলে উল্লেখ করে তিনি বলেন, তারা (সামরিক সরকার) ইমিডিয়েট সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতিসহ সবকিছু নিয়ে আসে। ‘আমরা গণতন্ত্র দেবো’–এই কথা বলে তারা ক্ষমতায় আসে। কিন্তু সেই সরকার (ফখরুদ্দীন-মঈন উদ্দিন সরকার) তাদের (বিএনপি সরকার) বিরুদ্ধে কোনও কথা বলেনি। বরং উল্টো প্রথমে বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করা হলো, খালেদা জিয়াকে আগে গ্রেফতার করা হয়নি।

বিএনপি নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে আমির হোসেন বলেন, কেন তারা নির্বাচনের বিরুদ্ধে? কারণ সেই সরকারে ছিল কে? ফখরুদ্দীনের পরিচয় ছিল কী? জিয়াউর রহমান কর্তৃক নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কে? জেনারেল মতিন। পরিচয় কী? খালেদা জিয়ার সরকারের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। মঈন উদ্দিন কে? ছয় জনকে বাদ দিয়ে খালেদা জিয়া যাকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। সেদিন যে লোকগুলোকে নিয়ে সরকার গঠন করা হয়েছে, তারা ছিল বিএনপিপন্থি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, জাসদের হাসানুল হক ইনু, গণতান্ত্রিক পার্টির ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের এস কে সিকদার, বাসসের রেজাউল রশিদ খান, গণতন্ত্র মজনু পার্টির জাকির হোসেন প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম