একাত্তরের দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে: কামরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ২০:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২০:৩২

বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, যখন বিশ্বে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থান পৌঁছে গেছে, তখন একাত্তরের দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার (১ এপ্রিল) বেলা ১১টায় কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবলীগের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার খাদ্যসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপির জন্মই হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এখনও তারা সেই সন্ত্রাসের পথেই হাঁটছে তারা। মিথ্যাচার ও বাকসন্ত্রাস করছে। জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য বিএনপি রোজার মাসে কর্মসূচি দিয়েছে। সাধারণ মানুষকে নিয়ে কাজ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক, সেখানে জনসম্পৃক্ততা নেই। আগামী নির্বাচনে জনগণ আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী