বিএনপি-জামায়াত সন্ত্রাসী কায়দায় দেশকে দখল করতে চায়: বাহাউদ্দিন নাছিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৩, ১৭:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৭:২২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, অতীতের মতো দেশে দুঃশাসন, অপশাসন, লুণ্ঠনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি। বিএনপি-জামায়াত হলো বাংলাদেশে সন্ত্রাসী ও অগণতান্ত্রিক শক্তির উত্তরাধিকার। তারা সন্ত্রাসী কায়দায় দেশকে দখল করতে চায়, দেশের মানুষের অধিকার নষ্ট করতে চায়।

বুধবার (৫ এপ্রিল) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের মানুষ আত্মনির্ভরশীল হোক, সেটি বিএনপি-জামায়াত কখনোই চায় না। এজন্য তারা দেশে গণতন্ত্রের ওপর বারবার আঘাত হেনেছে। তারা চায় দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হোক। সংবিধানকে রক্ষা করা যে একটি দায়িত্ব, তা তারা কখনোই করে না। এরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর।’

তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তোমরা মানুষের পাশে যাও।’ আর বিএনপি জামায়াতিরা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করে। তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করে। আন্দোলনের ইতিহাস হলো জনগণকে পাশে নিয়ে আন্দোলন করতে হয়। আর বিএনপি-জামায়াত আন্দোলন করে সন্ত্রাসীদের নিয়ে। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাস ও  জঙ্গিবাদীদের নিয়ে মানুষের ওপর আক্রমণ করে। বিএনপির শত্রু  হলো দেশের জনগণ। জনগণকে জিম্মি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ব্ক্তব্য রাখেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ-দফতর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের